আশাশুনিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

Liberty News Desk
ছবি: লিবার্টি নিউজ

মাসুম বিল্লাহ, আশাশুনি, প্রতিনিধি: আশাশুনিতে সাতক্ষীরার আশাশুনিতে বেশ কিছুদিনযাবত ঘুরে ঘুরে বেড়ানো অজ্ঞাত মহিলা ইন্তেকাল পর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। মহিলার বয়স আনুমানিক (৬০) বছর।

শনিবার(১২ জুলাই) বিকাল ৫টার দিকে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান উপজেলার শোভনালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জনৈক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে তাকে পিবিআই ও সিআইডি’র মাধ‍্যমে ফিঙ্গার টেষ্ট করে তার আইডি সনাক্ত করা সম্ভব হয়নি বলে ডিএনএ স্যাম্পেল রাখা হয়েছে। বৃদ্ধা মহিলা মুসলিম পরিবারের বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

সে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘুরে বেড়াচ্ছিল এবং প্রয়োজনীয় খাবার স্বাস্থ্য সেবা না পেয়ে মৃত্যুবরণ করেছে এমনটাই ধারণা করেছে স্থানীয়রা ও থানা পুলিশ।

রবিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন