আবারও দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

Liberty News Desk
ফাইল ছবি

কয়েকদিনের বিরতির পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং সোমবার (১৪ জুলাই) সারাদেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 

শনিবার দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এর মধ্যে রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, খুলনার কয়রায় সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন