পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

Liberty News Desk
ছবি: লিবার্টি নিউজ

লক্ষ্মীপুর প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ (৩৯) ওরফে লাল চাঁদকে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় এবং সারাদেশে ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কমলনগর উপজেলার সদর হাজিরহাট বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা “পাথর মেরে মানুষ হত্যা, এ কেমন বর্বরতা” “মানুষ হত্যার বিরুদ্ধে,- ডাইরেক্ট অ্যাকশন” “চাঁদাবাজির বিরুদ্ধে – ডাইরেক্ট অ্যাকশন” “সন্ত্রাসীদের বিরুদ্ধে- ডাইরেক্ট অ্যাকশন” “খুনিদের আস্তানা-জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও” স্লোগানে প্রকম্পিত করে তোলে বাজার এলাকা।

বিক্ষোভটি শত শত নেতা-কর্মীদের অংশগ্রহণে হাজিরহাট মধ্যবাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মুফতি শরিফুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম মেরাজ, ডাক্তার রিয়াজ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: জোনায়েদ, ছাত্রনেতা মোহাম্মদ আলী আক্কাস প্রমূখ।

বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর চিহ্নিত একটি দল সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর হতে হবে।

বক্তারা আরো বলেন, পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ড দেশের আইন শৃঙ্খলা ও আমাদের সমাজ ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এসময় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন