সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মূলত গুলিটি বুক বরাবর লাগার কারণে সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান শফিকুল ইসলাম (৪৫)। বিষয়টি দেখতে পেয়ে বিএসএফ গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






