আশাশুনিতে জুলাই স্মৃতি স্মারক স্থাপনের জায়গা নির্ধারণ

Liberty News Desk
ছবি: লিবার্টি নিউজ

মাসুম বিল্লাহ, আশাশুনি, প্রতিনিধি: আশাশুনিতে প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের জায়গা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, এ পি এস কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ বদরুল আলম, অধ্যক্ষ মাসুম বিল্লাহ সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন।

পরে সর্বসম্মতিক্রমে ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের পূর্ব পাশে জুলাই শহীদদের স্মরণে স্মৃতি স্মারক স্থাপনের জায়গা নির্ধারণ করেন।

জেলা প্রশাসক ৫ আগষ্টে প্রতাপনগরে শহীদ হাফেজ আনাস বিল্লাহ, আবুল বাশার (আদম আলী) ও আলম সরদারের পরিবারের সাথে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া এলাকা থেকে মাদক, অনলাইন জুয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, রাস্তাঘাট, নির্মাণে অনিয়ম দুর্নীতি, নদী ভাঙন, জলাবদ্ধতা নিরসন ও ভূমিহীন সমস্যার সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন