নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৭০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও প্রাইভেট কারসহ তিন হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
প্রাপ্ত তথ্যে ও ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ডিবি’র একটি টিম নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলাম (ওরফে) ভোট এর পুত্র সবুজ, জোকা মোল্লাপাড়ার শিবলু (২৮), বেতগাড়ি লিচুতলা গ্রামের শেখ রিয়াজুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম (২৮)। তিনজনই শাজাহানপুর উপজেলার অধিবাসী।
অভিযানে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও প্রাইভেট কার জব্দ করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






