পুকুর থেকে যমজ শিশুর লাশ উদ্ধার, বাবা-মা আটক

Liberty News Desk
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিবন্দী গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় ৬ মাস বয়সী যমজ দুই কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। সোমবার(৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম লামিয়া ও সামিহা। তারা স্থানীয় বাসিন্দা মো. সোহাগ (২৮) ও শান্তা (২৪) দম্পতির কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুদ্বয়ের মৃত্যুর জন্য কে দায়ী—সে বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে। শিশুদের বাবা সোহাগের অভিযোগ, তাদের মা শান্তা সন্তানদের পুকুরে ফেলে দিয়েছেন। অপরদিকে মা শান্তা দাবি করেছেন, বাবা সোহাগই তাদের পানিতে ফেলে হত্যা করেছেন।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা ও মাকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন