গাবতলী( বগুড়া) প্রতিনিধি: গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভূমি অফিসের নতুন ভবনটি কদমতলী ও বুরুজ বাজারে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ৭ জুলাই সোমবার ১,২,৩,৪,৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নেপালতলী বাজার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মুন্নু মিয়া, সাহীদা আক্তার লাকি, শফিকুল ইসলাম, বাদশা মিয়া, আব্দুল ওয়াদুদ, আরিফুল ইসলাম, ও সাবানা বেগম, সাবেক প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, জানিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম মুকুল, উপজেলা শ্রমিকদলের সভাসভাপতি আলম আকন্দ, শ্রমিক নেতা , মামুন আকন্দ, ছাত্রনেতা বুলবুল মিয়া, ওয়ারেঞ্জ , সালাম প্রমূখ।
মানববন্ধন শেষে এলাকাবাসী গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বরাবরে একটি স্মারকলিপি জমা দেন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






