গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

জানা যায় (৬ জুলাই) রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন – মোঃ সবুজ মিয়া (৩৮), পিতা মৃত টুকু মন্ডল, গ্রাম: নিজ দুর্গাহাটা। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৮০০ গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন, তার স্ত্রী হামিদা বেগম (৩৫)–কেও একই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

একই অভিযানে গ্রেফতার করা হয় শান্ত মিয়া (২৭), পিতা মৃত রুহুল আমিন, গ্রাম: সারোটিয়া পশ্চিমপাড়া। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সবুজ মিয়া ও তার স্ত্রী হামিদা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযানে জব্দকৃত আলামত সেটিরই প্রমাণ।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই জাহিদ, কনস্টেবল আহসান হাবিব, নারী কনস্টেবল রূপা ও সঙ্গীয় ফোর্স।

এই অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করে প্রশাসনের প্রশংসা করেছেন। মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন