মোহিত মৈত্র মঞ্চ: পাইকপাড়াতে বঙ্গ শিল্প সোসাইটি আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ৬ই জুলাই, রবিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদীয়মান কবি সুদীপ চন্দ্র হালদারকে ‘সেরা সাহিত্যিক সম্মান-২০২৫’ প্রদান করা হয়েছে।
শ্রী সুদীপ চন্দ্র হালদারকে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর সমুদ্র বসু।
শ্রীমান হালদার সম্মাননা- উত্তর অভিব্যক্তি প্রকাশকালে বলেন, সাহিত্য একটি ভাষা ও সংস্কৃতির প্রাণ। বাংলা সাহিত্যের রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ এবং বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর অন্যতম। পরবর্তীতে মধ্যযুগের শাক্ত পদাবলী, মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য আমাদের সমৃদ্ধ করেছে। আধুনিক যুগে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের হাত দিয়ে গদ্য সাহিত্যের সূচনা হয় এবং কবিগুরু ররি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন দত্ত, কাজী নজরুল, প্রমথ চৌধুরী প্রমুখ বাংলা সাহিত্যকে অনন্য শিখরে নিয়ে যান।
শ্রীমান হালদার আরোও বলেন, গৌরবময় বাংলা সাহিত্যকে অধিক গৌরবময় করতে বর্তমান সময়ে যারা কলম ধরেছেন, তারা সকলেই আমাদের গর্ব।
তিনি উপস্থিত গুনী সকলের আশির্বাদ কামনা করেন এবং তার সাহিত্য নিয়ে পথচলাকে আগামী দিনে আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতি পাপিয়া অধিকারীসহ বেশ কয়েকজন গুনী ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য, কবি সুদীপ চন্দ্র হালদার বাংলাদেশের বাগেরহাটের গর্ব।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






