রাজধানীর ফার্মগেট বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণে রহমান (৪৫) নামে ফুটপাতের এক দোকানদার আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে হঠাৎ এসে রাস্তায় দুইটা ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। এসময় ফুটপাতের এক আম বিক্রেতা পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে একটি ককটেল সদৃশ কিছু পড়ে ছিল। এক পথচারী কৌতূহলবশত পা দিয়ে নাড়া দিলে সেটি বিস্ফোরিত হলে তিনি আহত হন। হয়তো চলন্ত কোনও যানবাহন থেকে ককটেলটি রাস্তায় ফেলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






