পবিত্র হজ থেকে দেশে ফিরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা কামরুল হক। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, হজ পালন শেষে সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল। এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন। পরে বিয়ানীবাজার থানায় তার মামলা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কামরুলের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে এবং পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






