সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

মাসুম বিল্লাহ, আশাশুনি, প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে সরকারি খাস জমিতে অবৈধভাবে জবর দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খাস জমি দখল মুক্ত দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করতে জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাশুনি, চেয়ারম্যান ও তহশীলদার প্রতাপনগর বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত ইউসুফ গাজীর পুত্র মোকছেদ গাজী, মৃত কাশেম গাজীর পুত্র মোস্তফা গাজী ও মৃত শামসুর রহমান গাজীর পুত্র আব্দুর রব গাজী-২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতাপনগর কর্মকার বাড়ি চৌরাস্তা মোড়ে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে মহোদয়কে জানালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নির্দেশে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন তহশীলদার দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।

পরবর্তীতে তহশীলদার উপরোক্ত ব্যক্তিগন, ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সার্ভেয়ার রাজিব হোসেন ও তৌহিদুজ্জামান জমি মাপ যোগ করে সরকারি জায়গা প্রমাণিত হওয়ায় দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।

উল্লেখিত জমির উপর আবারো দোকান ঘর নির্মাণের চেষ্টা করলে গত মাসের ২৫ জুন পুনরায় স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

গতকাল ৫ জুলাই শনিবার সকালে উপরোক্ত ব্যক্তিগন প্রশাসনকে উপেক্ষা করে (বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে) আবারো উক্ত সরকারি জমির উপর অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, চৌরাস্তা মোড়ে কতিপয় ব্যক্তিগন এমন ভাবে দোকান ঘর নির্মাণ করেছেন যাহাতে জনসাধারণের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ জানান, প্রতাপনগর চৌরাস্তা মোড়ে তারা দোকান ঘর নির্মাণ করছে, তাদের নিজস্ব কিছু জায়গা আছে বলে দাবী করছে, আমি বলেছি বিতর্কিত জায়গায় ঘর নির্মাণ না করাই ভালো, ইতিপূর্বেও আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম।

বিষয়টি সহকারী কমিশনার(ভূমি)রাশেদ হোসাইন ও স্থানীয় তহসীলদারকে জানানো হয়েছে। এ ব্যাপারে সহকারি কমিশনার(ভূমি)রাশেদ হোসাইনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। উক্ত দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করতে কর্মকার বাড়ি চৌরাস্তা মোড়ের সচেতন ব্যাবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিগন প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন