শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রুহুল আমিন নামে এক পুলিশ সদস্যকে আটক করে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ঘটে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।
এদিন দুপুরে নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উক্ত ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে আটকের পর রুহুল আমিনকে মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






