ভাগবা-হড্ডা সংযোগ সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে নারী ও শিশু

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

তারিক লিটু,খুলনা : খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা-হড্ডা সংযোগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। বৃষ্টি হলেই কাদা-পানিতে তলিয়ে যায় সড়কটি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন চিকিৎসা নিতে যাওয়া শিশু ও গর্ভবতী নারী।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও রোগীসহ শত শত মানুষ যাতায়াত করেন। অথচ সামান্য বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে ভাগবা কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য এই সড়কের কোনো বিকল্প নেই। বাধ্য হয়ে কাদা মাড়িয়ে অনেককে যেতে হয়, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, মাত্র ২০০ মিটার রাস্তার ইটের সোলিং কাজ হলে কাদা-পানি থেকে এলাকার মানুষ মুক্তি পাবে এবং এটি বানিয়াখালী-হড্ডা ওয়াপদা সড়কের সঙ্গে যুক্ত হবে। উল্লেখ্য, বর্তমানে বানিয়াখালী-হড্ডা ওয়াপদা সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। তবে জানা গেছে, এই ২০০ মিটার কাঁচা সড়কের জন্য কোনো বরাদ্দ না থাকায় প্রতিবছরই এলাকার মানুষকে চরম দুর্ভোগের মধ্যে চলাফেরা করতে হচ্ছে।

ভুক্তভোগীরা কয়রা সাংবাদিক ফোরামকে বলেন, ‘রাস্তাটার অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়তে হচ্ছে গর্ভবতী মা আর শিশুরা। একটু বৃষ্টি হলেই আর যাওয়া যায় না। তাই দ্রুত রাস্তার কাজ শেষ করার জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

এলাকাবাসী দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এলএনডি/এনই

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন