বগুড়ায় ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল ৩ প্রাণ

Liberty News Desk
ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন শফিকুল ইসলাম রিংকন (২২)। তার বাড়ি গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে। অপরজন মুশফিকুর রহমান, তিনি বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা। তৃতীয় ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আদমদীঘি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ায় দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন