সবুজবাগে ব্যবসায়ীকে হত্যার পর তিন টুকরো করে বালু চাপা, গ্রেপ্তার ১

Liberty News Desk
ছবিঃ সবুজবাগ থানা

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মো. জাকির হোসেন (৫৭) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ তিন টুকরো করে বালুর নিচে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. আজাহার নামের নামে একজনকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন পেশায় প্লাস্টিকের বোতলের ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে একটি বালুর স্তূপে তল্লাশি চালিয়ে টুকরো করা মরদেহ উদ্ধার করি। পরবর্তীতে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান, এ ঘটনায় আজাহার নামে তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এছাড়া ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ভাই শফিকুল বলেন, “আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ তার এমন করুণ অবস্থায় মরদেহ পাওয়া গেল। আমি এর সঠিক বিচার চাই।” — বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন