মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৩৫ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারফাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক আসামিসহ মোট ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৫৫), বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান (৫৩), সহ-সম্পাদক জাকিরুল ইসলাম (৫২), পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৫৪); ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম (৫০), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলজার রহমান (৫৩); ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ মণ্ডল (৬০), খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোষ্ঠ মোহন চৌধুরী (৫২); নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছগির এবং উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান (৪০); দিনাজপুর পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুনতাসীর মামুন মিলন (৪৮), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন ওরফে রাফি (৩৮), সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রকি হাসান (২৫), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাকছেদুর রহমান শাহজাদা (৪৬), পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৫০); চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক সাদিকুল ইসলাম (৪০), সহ-সভাপতি নজরুল ইসলাম (৫৩), নির্বাহী সদস্য আজগার আলী (৪৫); শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহিনুর ইসলাম (৪০); দিনাজপুর পৌরসভা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম (৫৪) প্রমুখ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের শনিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারকের আদেশে তাদের জেল হাজতে পাঠানো হবে।
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






