হাটিকুমরুল হাইওয়ে পুলিশের অভিযানে ১০ টন পলিথিন উদ্ধার

Liberty News Desk

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের হাতে আজ দুপুর ১২টার দিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মেট্টো-ট-১১-৩৪৭০ নম্বর একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে পুলিশ।

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের আওতাধীন এই অভিযানে ট্রাকটির হেলপার মো. আসাদুল ইসলাম (২৬)–কে আটক করা হয়েছে। তিনি রংপুর জেলার পীরগাছা থানার মনিরামপুর ইউনিয়নের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানান, “গোপন সূত্রে আমরা জানতে পারি যে একটি ট্রাকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পরিবহন করা হচ্ছে। এরপর হাটিকুমরুল হাইওয়ে থানার একটি টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ১০ টন পলিথিন উদ্ধার করে।”

আসামি আসাদুল ইসলামের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও নিষিদ্ধ পলিথিন নিষেধাজ্ঞা সম্পর্কিত ২০১৮ সালের প্রজ্ঞাপনের আওতায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত পলিথিন পরিবেশবান্ধব পদ্ধতিতে ধ্বংস করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত রাখা উচিত। পাশাপাশি তারা নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবিও জানান।

এলএনডি/এনই

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন