দুর্গাহাটায় চৈত্র সংক্রান্তিতে বর্ণিল চড়ক পূজা

Liberty News Desk

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের মাটিয়েনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার (১৪ মে) আয়োজন করা হয় ঐতিহ্যবাহী চড়ক পূজার। স্থানীয় হাজারো মানুষের অংশগ্রহণে এ পূজা পরিণত হয় এক প্রাণবন্ত লোকজ উৎসবে।

চড়ক পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। তিনি বলেন, “এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ, যা গ্রামীণ সমাজকে ঐক্যবদ্ধ করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাহাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শ্রী প্রদীপ কুমার টুটন। পূজা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সুশীল কুমার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দুর্গাহাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর একাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব প্রমুখ।

চড়ক খেলার মূল পরিচালকের দায়িত্বে ছিলেন শ্রী নকুল সন্ন্যাসী। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও উৎসুক মানুষ ভিড় করেন।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন