মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১৯৭৫ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জন শহীদের পরিবারের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ১০ লাখ টাকা করে মোট ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম ও সহকারী কমিশনার শাহানা আফরোজ।
সঞ্চয়পত্রপ্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন:
শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মো. মুসলেম উদ্দীন (রানীগঞ্জ, দিনাজপুর সদর)
শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন (পাহাড়পুর, দিনাজপুর পৌর শহর)
শহীদ মো. আল আমিন সরকারের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার (সেনগ্রাম, বীরগঞ্জ)
শহীদ মো. আশিকুল ইসলামের মাতা আরিশা আফরোজ (বনশ্রী, ঢাকা)
শহীদ মো. সুমন পাটোয়ারীর পিতা মো. ওমর ফারুক (লক্ষীপুর, চিরিরবন্দর)
শহীদ আসাদুল হক বাবুর স্ত্রী শারমিন আক্তার (নোনা, বিরল)
শহীদ মো. জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার (ভান্ডারা, বিরল)
শহীদ মো. মাসুম রেজা অন্তরের পিতা মো. মিজানুর রহমান (মধ্য করলা, বিরল)
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






