শাজাহানপুরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা

Liberty News Desk

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলা অডিটোরিয়ামে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি সোহেল আরমান রাজু। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

সভা সঞ্চালনা করেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা।

সভায় বক্তারা বলেন, আসন্ন বিভাগীয় সমাবেশ সফল করতে শাজাহানপুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এলএনডি/এনই

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন