সড়ক দুর্ঘটনায় কৃষি উপ-সহকারীর মৃত্যু

Liberty News Desk

এম এ এহসান রিয়াজ, লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় আব্বাস পাটোয়ারী বাবর নামে এক কৃষি উপ-সহকারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে উপজেলার হাজিগঞ্জ বাজারের সন্নিকটে আলেকজান্ডার -সোনাপুর রোডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলায় কৃষি উপ-সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষ করে নোয়াখালী থেকে বাড়িতে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।

তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার আনোয়ার মাঝি বাড়ির মৃত তরিক উল্লাহর ছেলে। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বাবরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকা অতিক্রম করলে বিপরীত থেকে আসা (চট্টগ্রাম মেট্রো-ট ১২-১২ ৬১ নম্বরের) একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা মেরে রাস্তার ওপর থাকা সয়াবিনের ওপর ফেলে দেয়। বাবর রাস্তার ওপর পড়ে যান। পরে স্থানীয়রা বাবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান ।

বাবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন