প্রতাপনগর ইউনিয়নে উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Liberty News Desk

মাসুম বিল্লাহ, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে উত্তরণ সংস্থার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মে (বৃহস্পতিবার) বেলা ১১টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহায়তায়, উত্তরণ সংস্থার বাস্তবায়নে ‘এ্যাক্সেস প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সচিব খাইরুল ইসলাম, ইউপি সদস্য আছিয়া খাতুন, শহিদুল্লাহ সানা, আইয়ুব আলী, মোখছেদুর রহমান ও রায়হানুজ্জামান।

প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন এ্যাডভোকেসি কর্মকর্তা ফয়সাল মন্ডল, মনিটরিং কর্মকর্তা আলেয়া বেগম ঝর্ণা, ডিআরআর অ্যান্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড কর্মকর্তা নুসরাত জাহান মাফিয়া, সিডিও কর্মকর্তা আম্বিয়া খাতুন, মেহেদী হাসান টিটু এবং কামরান খান।

সভায় আরও বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্যসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন