সুমাইয়া সুলতানা,কয়রাঃ খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের গাজীনগর গ্রামে এক সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহতরা হলেন গাজীনগর গ্রামের মো. রুহুল আমিন সানা (৬০) ও তাঁর স্ত্রী হামিদা খাতুন। রুহুল আমিন সানার অভিযোগ, প্রতিবেশী বিল্লাল সরদার ও তাঁর পরিবারের সঙ্গে পূর্ব বিরোধের জেরে সালিশ বৈঠকে পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুহুল আমিন ও বিল্লাল সরদারের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্যের স্বামী আকবর হোসেন, সিরাজুল ও মান্নান সরদারের উদ্যোগে






