দিনাজপুর প্রতিনিধিঃ অত্যন্ত দরিদ্র শিশু শ্রমিক পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানে সহায়তা দিতে দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মাতাসাগরস্থ পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই কর্মসূচিতে ১১৩ জন সুবিধাভোগী প্রত্যেকে ১৮ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা পান। বিকাশ কর্নারের মাধ্যমে অর্থ হস্তান্তরের পরপরই উপকারভোগীরা তা উত্তোলন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। তিনি বলেন, “সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগ হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং সুবিধাভোগী মোছা. রেহানা আক্তার। সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু ও স্বাগত বক্তব্য দেন পলাশ ক্রুশ।
আয়োজক সংস্থা জানায়, পিসিভি প্রকল্পের আওতায় এই সহায়তা শুধুমাত্র শর্তসাপেক্ষে, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রদান করা হয়েছে।
এলএনডি/এনই
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






