লালমনিরহাটে ট্রেনর দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ

Liberty News Desk
ছবি: সংগৃহীত

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সরাসরি চলাচলের দাবিতে আটদিন ধরে রেলপথ ও মহাসড়ক অবরোধ করে রেখেছেন লালমনিরহাটের স্থানীয়রা, ফলে থমকে গেছে ট্রেন ও দূরপাল্লার যান চলাচল।

লালমনিরহাটের হাতীবান্ধা-পাটগ্রাম সড়ক ও রেলপথ সোমবার সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। হাতীবান্ধা মেডিকেল মোড়ে এই অবরোধের কারণে বাস, ট্রাকসহ সবধরনের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

অবরোধকারীরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালু না হলে অবরোধ প্রত্যাহার করা হবে না। আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছরের ১২ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পরও এখন পর্যন্ত ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সরাসরি ছেড়ে যায়নি, যা স্থানীয় জনগণের সঙ্গে প্রতারণার সামিল।

ফলে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্দোলনকারীরা, যা গোটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে তুলেছে।

এলএনডি/বিজি

English News : www.libertynewsbd.com
বাংলা সংবাদ : www.bangla.libertynewsbd.com
X : www.x.com/libertynewsbd
Instagram : www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন