বগুড়ার গাবতলীতে আজাহার-শফিক কলেজের ভিত্তি স্থাপন

Liberty News Desk

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে “আজাহার-শফিক ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজ”-এর ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাহার-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কে এম শফিকুল ইসলাম রঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন এই টেকনিক্যাল কলেজটি এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে অতিথিবৃন্দ কলেজের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন এবং কলেজের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন