কমলনগরে আগুনে বসতঘর পুড়ে ছাই

Liberty News Desk

এম এ এহসান রিয়াজ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে রাশেদ উল্লাহ নামে একজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।


শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নে সাংবাদিক সানাউল্লাহ নুরীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্থ রাশেদ ও মানিক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক সানাউল্লাহ নুরীর নিকটাত্মীয় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তদের দাবি এ ঘটনায় নগদ অর্থ, মালামাল ও বসতঘরসহ প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ঘরের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের একটি টিম গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সচিবালয়ের চাকরিজীবী মো: রাশেদ উল্লাহদের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ রাশেদ উল্লার ভাই মো. মানিকের দাবি এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও বসতঘরসহ তাদের প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ হোসেন জানান, আগুনে মুহুর্তের মধ্যেই বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাড়ির আরো পাঁচটি বসতঘর বেঁচে গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।আমাদের একটি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, আমাদের টিম প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ওই ঘরের আগুন থেকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। ঘরের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান

এলএনডি/এনই

শেয়ার করুন