ফিলিস্তিনের মুসলমানদের হত্যার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ মিছিল

Liberty News Desk

মাসুম বিল্লাহ, প্রতাপনগর প্রতিনিধি:
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল, শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সর্বদলীয় কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি প্রতাপনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র তালতলা বাজারের শহীদ হাফেজ আনাচ বিল্লাহ চত্বর থেকে শুরু হয়ে ফুলতলা বাজার পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পুনরায় তালতলা বাজারে এসে পথসভায় পরিণত হয়।

পথসভায় বক্তব্য রাখেন প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, প্রতাপনগর ব্লাড গ্রুপের পরিচালক মোস্তাকিম বিল্লাহ সাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাসুদ রানা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আল-আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আশাশুনি উপজেলার আদর্শ দক্ষিণ শাখার সভাপতি মহিব বিল্লাহ এবং সাবেক শিবির নেতা ইউসুফ জামিল।

এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন যুব বিভাগ নেতা মাওলানা আবু ছাঈদ, সাংবাদিক ও প্রতাপনগর প্রতিদিন পেজ অ্যাডমিন আবু ছালেহ, প্রতাপনগর আঞ্চলিক রিপোর্টার্স ফোরাম ও ন্যাচার কনজারভেশন ভলান্টিয়ার টিমের আহ্বায়ক সাংবাদিক মাসুম বিল্লাহ। বিক্ষোভ মিছিলে স্লোগানে স্লোগানে ইসরায়েলের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সমালোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসানসহ আরও অনেকে।

এলএনডি/এনই

শেয়ার করুন