সুন্দরবনে দস্যুদের গোলাগুলির মধ্যে পড়ে জেলে গুলিবিদ্ধ

Liberty News Desk

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জাহিদ হাসান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদ হাসান খুলনার দাকোপ উপজেলার দাকোপ এলাকার আইয়ুব আলীর ছেলে।

দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সুন্দরবনের গহীনে দুই দল ডাকাতের গোলাগুলির মাঝে পড়ে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। শুক্রবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. মাখদুম জাহান রানা বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি চিকিৎসাধীন আছেন।

এলএনডি/এনই

শেয়ার করুন