মাদারীপুরে সংবাদ সংগ্রহের পথে সন্ত্রাসীদের হামলার শিকার তিন সংবাদকর্মী

Liberty News Desk

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে তিন সংবাদকর্মী বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, শিবচর বিএনপির নেতা ইয়াজ্জেম হোসেন রোমানের নির্দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি দল এই হামলা চালায়।

ভুক্তভোগী সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা, মানিব্যাগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিএনপি নেতা ইয়াজ্জেম হোসেন রোমান শেখপুর হাটের ইজারা লাভ করেন। কিন্তু তিনি সরকারের নির্ধারিত ইজারার টাকা কোষাগারে জমা না দিয়ে হাট দখল করে নেন এবং সাতটি মুরগির দোকান থেকে সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। তার নেতৃত্বে কালাম সিপাই, মিলন মাদবরসহ আরও কয়েকজন এই ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জাতীয় মিডিয়ায় প্রকাশিত হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলএনডি/এনই

শেয়ার করুন