সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে নবীনদের এগিয়ে আসতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

Liberty News Desk

খুলনার কয়রায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (কয়রা – পাইকগাছা) আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই আকাঙ্খা পূরণের জন্য জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহু তায়ালা জামায়াতে ইসলামীর ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো। ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কুরবানী দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”

১ এপ্রিল মঙ্গলবার কয়রা উপজেলা শাখা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্লাহ আযাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাইন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দক্ষিণ জেলা সভাপতি প্রিন্সিপাল আব্দুর রহিম, মাওলানা মাসুদুর রহমান, মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান মন্টু, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, জি.এম মোনায়েম বিল্লাহ, সোলাইমান হোসেন ও আবু ইসহাক প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, “যে ফ্যাসিবাদী শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। জামায়াতে ইসলামী সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা কখনোই সফল হবে না। আগামী দিনে জাতিকে সৎ, দক্ষ ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে নবীনদের এগিয়ে আসতে হবে।”

এলএনডি/এনই

শেয়ার করুন