জোড়শিমুল আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Liberty News Desk

আব্দুল মোমিন, বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়শিমুল নবজাগরণ সংগঠনের উপদেষ্টা মাসুম সরকার ও আব্দুল মুত্তালিব, নবজাগরণ সংগঠনের সভাপতি শাহাদত হোসেন সবুর, আল ইত্তেহাদ ইসলামী সংগঠনের উপদেষ্টা ও আলোচক মাওলানা মিজানুর রহমান এবং সংগঠনের সভাপতি মো. সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. লাবলু, আল ইকরাম ফাউন্ডেশনের সভাপতি মো. জোবায়ের আহমদ ও সেক্রেটারি মো. রাসিব। স্বেচ্ছাসেবক হিসেবে হাফেজ তোহা ও হাফেজ তারিক জামিলসহ আরও অনেকে এ কার্যক্রমে অংশ নেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এলএনডি/এনই

শেয়ার করুন