মহাস্থানে অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ

Liberty News Desk

মো. রিপন মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ’। রোববার (৩০ মার্চ) সকালে সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন, মহাস্থানগড় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলজার রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, পাঠাগার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ হাসান আলী, ধর্মীয় সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ তামিম, প্রচার সম্পাদক সৌরভ আলী, ক্রীড়া সম্পাদক আল আমিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত বলেন, “আমরা সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরই ঈদসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ, রক্তদান কার্যক্রম, বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।”

উল্লেখ্য, ‘আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ’ দীর্ঘদিন ধরে শিবগঞ্জসহ আশপাশের এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নানামুখী মানবিক সহায়তা দিয়ে আসছে।

এলএনডি/এনই

শেয়ার করুন