জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম প্যানেলটি ঘোষণা করেন।

ঘোষণায় জানানো হয়, ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন শাখা সাধারণ সম্পাদক ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ।

২১ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেলে আরও যুক্ত হয়েছেন—
সহ-সাধারণ সম্পাদক: মাসুদ রানা (পদার্থবিজ্ঞান)
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: নুরনবী
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহিম খলিল
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ
আইন ও মানবাধিকার সম্পাদক: আবির মোহাম্মদ ফারুক
আন্তর্জাতিক সম্পাদক: নওশিন জয়া
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: নাহিদ হাসান রাসেল
ক্রীড়া সম্পাদক: জরজিস আলম
পরিবহন সম্পাদক: তাওহিদুল ইসলাম
সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান
পাঠাগার ও সেমিনার সম্পাদক: সোহাগ আহমেদ

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে থাকছেন: আক্তার, সালেহ মহসিন সিয়াম, ফাতেমা আক্তার অওরিন, আকিব হাসান, কাজী আরিফ, মোহাম্মদ মেহেদী হাসান এবং আব্দুল্লাহ আল ফারুক।

প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসসিম বিল্লাহ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন