রাতে ঢাবির ৫ স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বরের ‘ঘোষিত লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তৎপরতা শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে তারা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

তালাবদ্ধ ভবনগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক ও বিজ্ঞান ভবন।

নিষিদ্ধ সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ফেসবুকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবিসহ একটি পোস্টে লিখেছেন, “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন—বিএসএল: চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

এছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ. এম. আল আমিন আহমেদ তার ফেসবুক পোস্টে একই ছবি শেয়ার করে মন্তব্য করেন, “দেখে ভালো লাগল! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন বাস্তবায়ন হচ্ছে। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সত্য। সকালে আমরা সব তালা খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আলোচনা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন