নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বুয়েট শিক্ষার্থী গ্রেফতার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে, সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে ওই শিক্ষার্থীর আপত্তিকর মন্তব্য ভাইরাল হলে বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানায়।

তবে এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন