হল সংসদের মাধ্যমে জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রথমে আলবেরুনি হল সংসদের ফলাফল ঘোষণা করে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন রাত সাড়ে ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও তা এখনো চলমান। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রদের বিভিন্ন হলে ভোটার সংখ্যা—আলবেরুনি হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বরকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, ১০ নম্বর ছাত্র হলে ৫২২, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।

ছাত্রীদের হলে ভোটার সংখ্যা—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯, জাহানারা ইমাম হলে ৩৬৭, প্রীতিলতা হলে ৩৯৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৩, সুফিয়া কামাল হলে ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১, রোকেয়া হলে ৯৫৬, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।

এবার কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। অন্যদিকে ছাত্রীদের ১০টি আবাসিক হলে মোট ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। ৬৭টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে মাত্র ২৪টি পদের জন্য ভোটগ্রহণ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুই হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন