দায় নিয়ে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না।’

তিনি অভিযোগ করে জানান, পদত্যাগ না করতে তাকে গতকাল থেকে চাপের মুখে রাখা হয়েছিল। তবুও তিনি নীতির প্রশ্নে দায়িত্ব ছাড়ছেন।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আমি সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম। কমিশনে একাধিকবার মতামত দিয়েছি, কিন্তু তা উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আর এই প্রক্রিয়ার অংশ থাকতে চাই না।”

উল্লেখ্য, অধ্যাপক মাফরুহী সাত্তার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছিলেন, জাকসুর ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতেই সম্পন্ন হবে। গণনা দ্রুত শেষ করতে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন