জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে নতুন সিদ্ধান্ত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষে এখন চলছে গণনার প্রস্তুতি, আর প্রার্থী ও শিক্ষার্থীরা অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় আছেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম সাংবাদিকদের জানান, ভোট ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। এ কারণে ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা ভোট গণনার দায়িত্বে থাকবেন এবং প্রাথমিক ফলাফল কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী ভোটার তালিকায় ছিলেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়—যার মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে ছিলেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে সর্বমোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করেছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন