জাকসু নির্বাচনের দায়িত্ব সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি ঘনিষ্ঠ তিনজন শিক্ষক।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সরে দাঁড়ানো শিক্ষকেরা হলেন—অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা এবং নাহরিন ইসলাম খান। এর মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচন মনিটরিংয়ে, আর বাকি দুজন বিভিন্ন হলে ভোট পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে নানা অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন