জাকসু নির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় একযোগে ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ২৫টি পদের জন্য লড়ছেন মোট ১৭৮ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমান সংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা করা হবে ফলাফল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন