ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) মিলিয়ে ডাকসুর মোট পদ সংখ্যা ২৮। এর মধ্যে ১৩টি সদস্যপদের ফলাফল ঘোষণা প্রক্রিয়াধীন রয়েছে।
যেসব পদে শিবির-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন:
- সহসভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম
- সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ
- সহসাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
- কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
- আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
- ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
- মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া
যেসব পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন:
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি
- সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
এলএনডি/এমআর





