ডাকসু নির্বাচন : ১৩ হলের ফল প্রকাশ, এগিয়ে সাদিক কায়েম

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ঘোষিত ১৩টি হলের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় আড়াই গুণ বেশি ভোট পেয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় এবং ভোর সোয়া ৪টার দিকে সর্বশেষ আপডেট আসে। এতে দেখা যায়, সাদিক কায়েম মোট ১২ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৯৬ ভোট।

ঘোষিত ১৩টি হলের ফলাফল:

  • হাজী মুহম্মদ মুহসীন হল: ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৬৩৩ ভোট, আবিদুল ইসলাম ২২১, শামীম হোসেন ১২৩, আব্দুল কাদের ৭০, উমামা ফাতেমা ৫৬।
    জিএস পদে এসএম ফরহাদ ৫০১, তানভীর বারী হামিম ২৫৮, আরাফাত চৌধুরী ১৫৬, মেঘ মল্লার বসু ১০৬, আবু বাকের মজুমদার ৭৫।
  • এ এফ রহমান হল: ভিপি পদে সাদিক কায়েম ৬০২, আবিদুল ইসলাম ১৮৬, উমামা ফাতেমা ৭৯, আব্দুল কাদের ৯১, শামীম হোসেন ১২২।
    জিএস পদে এসএম ফরহাদ ৫৮৮, তানভীর বারী হামিম ২৪৫, মেঘ মল্লার বসু ১৫৭, আবু বাকের মজুমদার ৫৪।
  • বিজয় একাত্তর হল: ভিপি পদে সাদিক কায়েম ৯৯১, আবিদুল ইসলাম ২৭৮, শামীম হোসেন ১৯১, উমামা ফাতেমা ১০৪, আব্দুল কাদের ৯৫।
    জিএস পদে ফরহাদ ৭৭৯, তানভীর বারী হামিম ৪৪২, আরাফাত চৌধুরী ১৯৪, মেঘ মল্লার বসু ১৪৫।
  • রোকেয়া হল: ভিপি পদে সাদিক কায়েম ১৪৭২, উমামা ফাতেমা ৬১৪, আবিদুল ইসলাম ৫৭৫, শামীম হোসেন ৬৮৪।
    জিএস পদে ফরহাদ ১১২০, মেঘ মল্লার বসু ৭৮০, আরাফাত চৌধুরী ৬৬৪, তানভীর বারী হামিম ৪৪৭, আবু বাকের মজুমদার ২৪১।
  • জগন্নাথ হল: এখানে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এগিয়ে আছেন ১২৭৬ ভোটে। সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।
    জিএস পদে মেঘ মল্লার বসু পেয়েছেন ১১৭০ ভোট, তানভীর বারী হামিম ৩৯৮, আরাফাত চৌধুরী ১৬৯, আবু বাকের মজুমদার ২৭, ফরহাদ ৫।
  • জহুরুল হক হল: ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬, আবিদুল ইসলাম ৩১৪, উমামা ফাতেমা ৯৬, শামীম হোসেন ১৯৪।
    জিএস পদে ফরহাদ ৬৭০, তানভীর বারী হামিম ৪০৯, আরাফাত চৌধুরী ২২০, মেঘ মল্লার বসু ১৪০, আবু বাকের মজুমদার ৮৯।
  • এসএম হল: ভিপি পদে সাদিক কায়েম ৩০৩, আবিদুল ইসলাম ১১০, শামীম হোসেন ৫০।
    জিএস পদে ফরহাদ ২৩৭, তানভীর বারী হামিম ১২৪, আরাফাত চৌধুরী ৬৬, মেঘ মল্লার বসু ৪১।
  • জিয়া হল: ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১।
    জিএস পদে ফরহাদ ৫৮৯, তানভীর বারী হামিম ২২৮।
  • শামসুন্নাহার হল: ভিপি পদে সাদিক কায়েম ১১১৪, শামীম হোসেন ৪১২, আবিদুল ইসলাম ৪৩৪, উমামা ফাতেমা ৪০৩।
    জিএস পদে ফরহাদ ৮১৪, মেঘ মল্লার বসু ৫১৭, তানভীর বারী হামিম ৩১২, আবু বাকের মজুমদার ১৩২।
  • অমর একুশে হল: ভিপি পদে সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১।
    জিএস পদে ফরহাদ ৪৬৬, তানভীর বারী হামিম ১৮০।
  • ফজলুল হক হল: ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১।
    জিএস পদে ফরহাদ ৫৮৯, আবু বাকের মজুমদার ৩৪১, তানভীর বারী হামিম ২২৮।
  • শহীদুল্লাহ হল: ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯।
    জিএস পদে ফরহাদ ৭৭৩, তানভীর বারী হামিম ২৪৯, আবু বাকের মজুমদার ২৪১।
  • সুফিয়া কামাল হল: ভিপি পদে সাদিক কায়েম ১২৭০, উমামা ফাতেমা ৫৪৭, শামীম হোসেন ৪৮৫, আবিদুল ইসলাম ৪২৩।

এ ছাড়া ভূতত্ত্ব বিভাগে জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ ৯৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেঘ মল্লার বসু পেয়েছেন ৫০৭ ভোট।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন