চবিতে রবিবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, “আগামী রবিবার থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। কিছু গণমাধ্যমে এ সংক্রান্ত ভুল খবর প্রকাশিত হয়েছে।”

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে ও রবিবার দুপুর পর্যন্ত চবির ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে এ পরিস্থিতির সূচনা হয়। এতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ প্রায় ৫০০ জন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন