মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দর্শন বিভাগের এক ছাত্রীকে দারোয়ানের হাতে মারধরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় রাত ২টা পর্যন্ত চলে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, ওই ছাত্রী ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনে ভাড়া থাকেন। রাতে তিনি বাসায় ফিরলে দারোয়ান তাকে প্রবেশ করতে বাধা দেন এবং পরে শারীরিকভাবে আঘাত করেন। ছাত্রী ও তার সহপাঠীরা প্রতিবাদ করলে দারোয়ান পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা ইট-পাটকেল ছুড়তে শুরু করে, যা সংঘর্ষে রূপ নেয়।

ভুক্তভোগী ছাত্রী, দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, বলেন, “আমি প্রতিদিন সময়মতো বাসায় ফিরি। সেদিনও ১২টার মধ্যেই ফিরি। দরজা খুলতে বললে দারোয়ান অকথ্য ভাষায় গালাগালি করে এবং হঠাৎ গলায় চড় মারে। পরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও লাথি মারে। আমার রুমমেটরা এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার জানান, “আমরা খবর পেয়েই নিরাপত্তাকর্মী ও পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন