জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ক্যাম্পাসের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।
যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে রয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।
প্যানেলের অন্যান্য পদে মনোনীতরা
- শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইয়ামিন হাওলাদার
- পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: লিখন চন্দ্র রায়
- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদ হাসান খান
- সাংস্কৃতিক সম্পাদক: মো. আবিদুর রহমান
- সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. পারভেজ হাসান নিশান
- নাট্য সম্পাদক: মো. আমিনুল ইসলাম
- তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. জাবের হাসান
- সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: মো. তাওহিদুর রহমান খান
সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু দায়িত্ব পালন করবেন।
এছাড়া, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে মনোনীত হয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মমিনুল ইসলাম।
এলএনডি/এমআর






