রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের খবর পায় নিউমার্কেট থানা পুলিশ। ঘটনাকে ঘিরে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় অন্তত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে সিটি কলেজের তিনজন ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একাধিকবার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী ও পথচারী আহত হয়েছিলেন।
এলএনডি/এমআর






