নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জুলিয়াস সিজার এবার ডাকসুর ভিপি প্রার্থী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কক্ষে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এর কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তার মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে নামে। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে এবং স্লোগান দেন।

জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন।

এছাড়া তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন